
নিউজ ডেস্কঃ গাছ বোঝাই ট্রাক উঠার পর বেইলি সেতু ভেঙ্গে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙ্গামাটির লংগদুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আজ রবিবার রাত সাড়ে আটটার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। হটাৎ এ ঘটনায় যাতায়াতকারী স্থানীয়রা দূর্ভোগে রয়েছে। স্থানীয় মোহাম্মদ আলী জানান,চোংড়াছড়ি এলাকা থেকে কাঠ বোঝাই একটি ট্রাক যাওয়ার পথে সেতুটিতে ওঠার পর সেতু ভেঙ্গে চঢ়ায় ডুবে যায়। কাঠ বোঝাই সে ট্রাকটিও এখনো পানির নিচে রয়েছে। বর্তমানে যাতায়াতকারী সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পরেছে তেমনি বন্ধ হয়ে গেছে দীঘিনালা-মেরুং সড়কের যানবাহন। যেহেতু এ সড়কটিই লংগদুর একমাত্র সড়ক পথ,তাই লংগদুর সাথে দীঘিনালার যোগাযোগ বন্ধ হলো এ সেতু ধ্বসে পরার কারণে।