News71.com
 Bangladesh
 04 Jun 17, 09:12 PM
 195           
 0
 04 Jun 17, 09:12 PM

ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদকে মাদকসহ গ্রেপ্তার  

ক্রিকেটার মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদকে মাদকসহ গ্রেপ্তার   

নিউজ ডেস্কঃ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদুল ইসলাম মিজুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার বিকালে বগুড়ায় ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন বলেছেন,গতকাল শনিবার বিকালে শহরের বৃন্দাবনপাড়া থেকে ২ বোতল ফেন্সিডিলসহ মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদুল ইসলাম মিজুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। মিজুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মিজুর পরিবার দাবি করছে,কেউ শত্রুতা করে ফাঁসিয়েছে তাকে। উল্লেখ্য, সম্প্রতি বগুড়ায় স্কুল ছাত্র মাসুক ফেরদৌস মাসুক খুন হওয়ার ঘটনায় বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন