News71.com
 Bangladesh
 04 Jun 17, 08:50 PM
 207           
 0
 04 Jun 17, 08:50 PM

নীতিহীন সাংবাদিকতা কাম্য নয়।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

নীতিহীন সাংবাদিকতা কাম্য নয়।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ নীতি-নৈতিকতাহীন বা হলুদ সাংবাদিকতা দেশের কল্যাণ করতে পারে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এ ধরনের সাংবাদিকতা কারো কাছেই কাম্য নয়। আজ রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন,নীতিহীন বা হলুদ সাংবাদিকতা জাতি,মানুষ ও রাষ্ট্রের ক্ষতি করে। শুধু তাই নয়;নীতিহীন রাজনীতিও দেশে কল্যাণ করতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন