News71.com
 Bangladesh
 04 Jun 17, 08:45 PM
 197           
 0
 04 Jun 17, 08:45 PM

গ্রাহকের টাকা আত্মসাত মামলায় জীবন বীমা কর্মকর্তার কারাদণ্ড।।  

গ্রাহকের টাকা আত্মসাত মামলায় জীবন বীমা কর্মকর্তার কারাদণ্ড।।   

নিউজ ডেস্কঃ গ্রাহকের সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের পৃথক সাতটি মামলায় এক বীমা কর্মকর্তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম রফিক আহমেদ। তিনি জীবন বীমা করপোরেশনের সাবেক ডেপুটি ম্যানেজার (সেলস)। আজ রবিববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় ঘোষণা করেন।

বিভাগীয় বিশেষ জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন,গ্রাহকের মোট ছয় লাখ ৬৭ হাজার টাকা জমা না দিয়ে আত্মসাত করেন রফিক আহমেদ। ২০০০ সাল থেকে বিভিন্ন সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত সাতজন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাতটি মামলা করেন। অভিযোগ প্রমাণ হওয়ায় রফিকের পাঁচটি মামলার প্রত্যেকটিতে তিন বছর করে ১৫ বছর এবং দুটি মামলার এক বছর করে দুই বছর কারাদণ্ড হয়েছে। রফিককে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন