News71.com
 Bangladesh
 04 Jun 17, 08:41 PM
 196           
 0
 04 Jun 17, 08:41 PM

আগামী ২৬ রোজার পর থেকে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা।।  

আগামী ২৬ রোজার পর থেকে প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা।।   

নিউজ ডেস্কঃ আগামী ২৬ রোজার পর থেকে প্রতি কেজি গরুর মাংসের দাম ৬০০ থেকে ৭০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। মাংসের এমন দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে গরুর মাংসের দাম বৃদ্ধি পাওয়ার কথা জানান সংগঠনের মহাসচিব রবিউল আলম। তিনি বলেন,ইজারাদারদের নিয়ন্ত্রণ করতে না পারলে,গরুর মাংসের দাম ৬০০ থেকে ৭০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। আর তা ২৬ রোজার পর থেকে শুরু হবে। এ সময় মাংস ব্যবসায়ী সমিতির অফিসের তালা সাতদিনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া গাবতলী হাটের অতিরিক্ত খাজনা আদায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে না পারায় সংগঠনের মহাসচিবের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন রবিউল আলম।

বলেন,১৫ মাস আন্দোলন করার পর সাড়া না পাওয়ায় পদত্যাগ করতে বাধ্য হলাম। ৪০ বছর এ সংগঠনের দায়িত্ব পালন করেছি। এখন আর পারছি না। উত্তরের মেয়রের সাক্ষাত চেয়ে পাইনি। এ সময় মাংস ব্যবসায়ীদের এ নেতা দাবি করেন, চাদাঁবাজরা মেয়রকে ঢাল হিসেবে ব্যবহার করছে। চাঁদাবাজি বন্ধ হলে মাংসের দাম কমবে জানিয়ে তিনি বলেন,তাহলে প্রতি কেজি মাংস ৪০০ টাকায় নিয়ে আসা যাবে। চাঁদাবাজি বন্ধের জন্য ৬০০-এর উপরে আবেদন করেও কোনো সাড়া পাইনি। একটি আবেদনেরও তদন্ত করেনি সিটি করপোরেশন। অনেক অসাধু ব্যবসায়ী সিটি করপোরেশেনের নির্ধারিত দাম থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। আমাদের অফিস তালা লাগানো থাকায় তাদের বিরুদ্ধে আমরাও কোনো ব্যবস্থা নিতে পারছি না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন