
নিউজ ডেস্কঃ ভুল সময়ে আজান প্রচার করাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা নালিশী মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলায় বিটিভির মহাপরিচালক,চেয়ারম্যান ও উপস্থাপিকাকে আসামি করা হয়। আজ রবিবার আইনজীবী ড. এনামুল হক খান শিশির আদালতে নালিশী অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে বলা হয়,গতকাল শনিবার ইফতারের আগে পরিবারসহ তিনি বিটিভি দেখছিলেন। তখন সেখানে ইফতার পূর্ববর্তী সম্প্রচার হচ্ছিল। কিন্তু ৬টা ৩৫ মিনিটে মাগরিবের আজান প্রচারিত হলে ইফতার শুরু করেন এবং পরবর্তীতে ঘড়ি দেখে তিনি বিহ্বল হয়ে পড়েন। মুসলিম প্রধান বাংলাদেশে অধিকাংশ মানুষ রোজা রেখে ভুল সময়ে আজান প্রচার করে বিটিভি মানুষকে বিভ্রান্ত করেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে অভিযোগটি খারিজ করে দেন।