News71.com
 Bangladesh
 04 Jun 17, 07:52 PM
 180           
 0
 04 Jun 17, 07:52 PM

হরকাতুল জিহাদ হুজির ৫ সদস্যের বিচার শুরু।।  

হরকাতুল জিহাদ হুজির ৫ সদস্যের বিচার শুরু।।   

নিউজ ডেস্কঃ জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় হরকাতুল জিহাদ (হুজি)’র পাঁচ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বিচার শুরু হওয়া পাঁচ হুজি সদস্য হলেন- তাজুল ইসলাম,নাজিম উদ্দিন,আবুজর গিফারী,নুরে আলম ও ইফতেশাম আহমেদ। আজ রবিবার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবি রাশেদুল আলম বলেন,অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনের এক মামলায় হুজি পাঁচ সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। তিন মামলার মধ্যে তাজুল ও নাজিমের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বাকি দুই মামলায় সবাই অভিযুক্ত। আগামী ২৫ জুলাই তিন মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।

প্রসঙ্গত,গত বছরের ৮ ডিসেম্বর নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করে র্যা ব। আগের দিন নগরীর একে খান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ওই অভিযান চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন