
নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মৃত আদম আলী শেখের ছেলে মো. জেহের আলী শেখ (৪০),একই উপজেলার মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (৪২)।
এছাড়া আহতরা হলেন,ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলী খান (৩৫),অরুন মিয়া (৩০),আব্দুল আজিজ শেখ (৩৩),মো. জহির (৩৫),একই উপজেলার চুটলিয়া গ্রামের মো. মাসুদ বিশ্বাস (২৬),একই উপজেলার খন্ডক গ্রামের মতলেব মন্ডল (৪০)। হতাহতরা সবাই শৈলকুপা উপজেলার গরু ব্যাপারী। গুরুতর আহত ৬ গরুর ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক চন্দ্র তালুকদার ও গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।