
নিউজ ডেস্ক : সব ধর্ম-শ্রেণির মানুষের সহাবস্থান সমুন্নত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান এরশাদ।
রমজানের গুরুত্ব অনুধাবন করে বিশ্বে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের ওপর যাঁরা নির্যাতন করছেন, তার নিন্দা জানান জাতীয় পার্টির প্রধান। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর এই শান্তির বার্তা পৌঁছে দিতে হবে সব শ্রেণির মানুষকে। ইফতারে ১৫টি দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।