
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন,ডিজিটাল বাংলাদেশে সকল কাজে ডিজিটাল সেবা গ্রহণে বিএনপির আপত্তি না থাকলেও ইভিএম মেশিনে ভোট প্রদানে আপত্তি। প্রয়োজনে ডিজিটাল মেশিন ইভিএম এর পাশাপাশি এনালগ সিষ্টেমে ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হবে। আজ শনিবার বিরল মহিলা ডিগ্রী কলেজে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী,পুরস্কার বিতরণ,ঐচ্ছিক তহবিল হতে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন,কারো যদি ইভিএমে ভোট দিতে অসুবিধা হয়, প্রয়োজনে সে ইচ্ছা অনুযায়ী পূর্বের ন্যায় ভোট দিবে। বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্রুত সেবা প্রদানের জন্য ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেছে। মানুষ তথ্য সেবা কেন্দ্রে ২০০টির অধিক সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করছে। তিনি আরো বলেন,মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করছে বলেই এদেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু,অধ্যাপক রিয়াজুল ইসলাম,যুগ্ন সম্পাদক রমা কান্ত রায়,সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি,কোষাধ্যক্ষ আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু,কলেজ গভর্নিং বডির সদস্য সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমুখ।