News71.com
 Bangladesh
 03 Jun 17, 11:00 PM
 259           
 0
 03 Jun 17, 11:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না ।। খালেদা জিয়া    

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না ।। খালেদা জিয়া      

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঐক্যবদ্ধ হয়ে জনগণকে অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে বলেছেন,শেখ হাসিনার অধীনে জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সরকার গণবিরোধী। তাই তাদের বিতাড়িত করা বিএনপির একার দায়িত্ব নয়। সবাইকে দায়িত্ব নিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটাতে হবে। তিনি বলেন,আজ দেশের কী অবস্থা? মানুষের কত সমস্যা,এই সমস্যার পরও বাজেটে যে কর বসানো হয়েছে,তাতে প্রমাণিত হয়,এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এ জন্যই জনগণের সমস্যা তাদের চোখে পড়ে না। যেভাবে কর বসানো হয়েছে,তাতে করের কারণে কয়েকগুণ বাড়বে নিত্যপণ্যের দাম। আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন,জনগণের সঙ্গে এ সরকারে কোনো সম্পর্ক নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। সে জন্য জনগণের কষ্ট তাদের চোখে পড়ে না। তাই দেশে প্রয়োজন সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার,যারা জনকল্যাণে কাজ করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। নির্বাচন কমিশনকে সরকারের আবদার না শোনার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন,ইসিকে বলব,সরকার যা বলবে,তাই না শুনে জনগণের মতামত নিতে হবে। বিএনপি দেশে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তবেই প্রমাণিত হবে,কার পায়ের নিচে মাটি আছে। সরকার জনগণকে ভয় পায় বলে নির্বাচন দেয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন