News71.com
 Bangladesh
 03 Jun 17, 10:54 PM
 381           
 0
 03 Jun 17, 10:54 PM

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ।। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল  

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ।। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল   

নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন,বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মজুমদার ছিলেন আমার রাজনৈতিক গুরু। আমার আজকের এ অবস্থানে আসার পেছনে সবচেয়ে বেশী অবদান রয়েছে তাঁর। উনার কারণেই বাগমারার মানুষ আজকে শান্তিতে বসবাস করতে পারছে। তিনি আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সব সময় আগলে রাখতে পেরেছিলেন। আজ শনিবার বিকেলে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের মজুমদারের স্মরণে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তাই আজকের এই সভায় উপস্থিত সকলকেসহ দেশবাসীকে বলব আগামীতেও এই উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকারের সাথেই আপনারা থাকবেন।

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তসলিম,যুগ্ম-সম্পাদক আবদুল মমিন মজুমদার,জেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক আবদুল হাই বাবলু,উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব,সেচ্চাসেবক লীগ নেতা সাইফুদ্দিন পাপ্পু,ছাত্রলীগ নেতা আয়াত উল্লা প্রমুখ। গ উল্লেখ্য,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান প্রবীন রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার গত ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন