News71.com
 Bangladesh
 03 Jun 17, 08:27 PM
 213           
 0
 03 Jun 17, 08:27 PM

বিএনপির ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ।।মির্জা ফখরুল ইসলাম আলমগীর  

বিএনপির ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ।।মির্জা ফখরুল ইসলাম আলমগীর   

নিউজ ডেস্কঃ রাজনৈতিক কর্মসূচির পর এখন বিভিন্ন স্থানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও ক্ষমতাসীনরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,কোথাও কোথাও অনুমতি দিচ্ছে না,কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে,আক্রমণ হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন,এই ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের উপর আক্রমণ নয়,ধর্মীয় অনুষ্ঠানের উপরও আক্রমণ।

গতকাল শুক্রবার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে হামলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের বাড়িতেও হামলা করা হয়। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,আমানউল্লাহ আমান একজন প্রতিথযশা রাজনীতিবিদ, ডাকসুর ভিপি ছিলেন। তার বাড়িতে আক্রমণ হয়েছে। এই থেকে বোঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়। তিনি আরো বলেন,আমরা মনে করি,সরকার ও সরকারি দলের এহেন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এই থেকে প্রমাণিত হচ্ছে,দেশে গণতন্ত্র নাই,গণতন্ত্রকে তারা ধ্বংস করছে। জনবিচ্ছিন্ন হয়েই সরকার হামলা-আক্রমণের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন ফখরুল।

এ ছাড়াও রাঙামাটিতে পাহাড়িদের শতাধিক বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এর তদন্তও দাবি করেছেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে আমানউল্লাহ আমান ছাড়া উপস্থিত ছিলেন আহমেদ আজম খান,হাবিবুর রহমান হাবিব,শামসুল আলম,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,আসাদুল করীম শাহিন,শাম্মী আখতার,মোরতাজুল করীম বাদরু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন