
নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়,সভায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পর্যালোচনা ও ঘূর্ণিঝড় পরবর্তী করনীয় বিষয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য,কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।