
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে। আজ শনিবার সকালে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড হতে ফরিদপুর গোরস্থান মোড় পর্যন্ত পাকা রাস্তা পুননির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকার প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়,কাজে বিশ্বাসী। সরকার যে সব কাজের প্রতিশ্রুতি দিয়েছেন,তারই বাস্তবায়ন হয়েছে। এ ধরনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর আগে হুইপ ইকবালুর রহিম এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।এ ছাড়াও আজ বিকেলে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তিনি।