News71.com
 Bangladesh
 03 Jun 17, 07:45 PM
 197           
 0
 03 Jun 17, 07:45 PM

পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে পূর্ণ এন্ট্রি ভিসা চালু করা হবে : ভারতীয় রাষ্ট্রদূত শ্রীংলা

পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে পূর্ণ এন্ট্রি ভিসা চালু করা হবে : ভারতীয় রাষ্ট্রদূত শ্রীংলা

নিউজ ডেস্ক : ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, সব স্থলবন্দরে পর্যায়ক্রমে পূর্ণ এন্ট্রি ভিসা চালু করা হবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা যাওয়ার পথে তিনি এ কথা বলেন।বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষবর্ধন শ্রীংলা বলেন, আমাদের অভিবাসন চেকপোস্ট রয়েছে। এগুলো একত্র করার চেষ্টা চলছে। তারপর সামগ্রিকভাবে ব্যবহারের অনুমতি নিতে হবে। ফুল ভিসা এন্ট্রির কাজ তারপর হবে। ভারত ও বাংলাদেশ সীমান্তে আমাদের অভিবাসন চেক পোস্টকে একত্রিত করছি। একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে সমস্ত স্থলবন্দর ব্যবহার করার অনুমতি দিতে পারবো। বর্তমানে পেট্রাপোল- বেনাপোল ও হারিদাসপুর দুটি স্থলবন্দরকে ব্যবহার করা হচ্ছে।

সকালে ভারতীয় হাই কমিশনার আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদারসহ বন্দর কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন