News71.com
 Bangladesh
 03 Jun 17, 07:44 PM
 171           
 0
 03 Jun 17, 07:44 PM

আগামী নির্বাচনে জয়ী হতে ছাত্রলীগ কর্মীদের সক্রিয় হতে হবে ।। খুলনায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ

আগামী নির্বাচনে জয়ী হতে ছাত্রলীগ কর্মীদের সক্রিয় হতে হবে ।। খুলনায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ

নিউজ ডেস্ক : ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ছাত্রলীগের কর্মীদের সক্রিয় হতে হবে।' আগামী ছয় মাসের মধ্যে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল স্তরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। অসৎ নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'প্রতারণার আশ্রয় নিলে সগঠনের ইমেজ নষ্ট হবে। অতীতের সকল কালিমা মুছে ফেলতে হবে।' আজ শনিবার দুপুরে স্থানীয় ইউনাইটেড ক্লাবে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তৃতায় সাইফুর রহমান সোহাগ এ কথা বলেন।

ছাত্রলীগের সভাপতি বলেন, 'সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে খুলনা বিভাগের ৩৬টি আসনে আওয়ামী লীগ জয়ী হবে।' তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্ত্তি বিষয়টির ওপর গুরুত্ব দেওয়ার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন চয়ন, এম আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, আসিফুল্লাহ মিলন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু বক্তৃতা করেন। উল্লেখ্য, আগামীকাল সোমবারের মধ্যে খুলনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন