News71.com
 Bangladesh
 03 Jun 17, 07:43 PM
 1162           
 0
 03 Jun 17, 07:43 PM

খুলনার ডুমুরিয়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিতের হাতে স্কুল শিক্ষক আনিচুর রহমানকে মারধর....

খুলনার ডুমুরিয়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিতের হাতে স্কুল শিক্ষক আনিচুর রহমানকে মারধর....

নিউজ ডেস্ক : খুলনা ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য কর্তৃক হামলার শিকার হয়েছেন উপজেলার রানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিচুর রহমান (৪২)। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মৎস্যও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) ডুমুরিয়ার সদরের বাসভবন চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ এখনও কোন কার্যকরি পদক্ষেপ গ্রহন করেনি । প্রধান শিক্ষক শেখ আনিচুর রহমান এজাহারে উল্লেখ করেন, উপজেলার পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিসহ তিনি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী’র সঙ্গে সাক্ষাত করতে তার বাস ভবনে যান। তাদের সাথে সাক্ষাত শেষে প্রতিমন্ত্রী বাসভবন ত্যাগ করা মাত্রই সেখানে উপস্থিত থাকা আওয়ামীলীগের বিদ্রোহী ৭নং শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য তাকে গালিগালাজ করতে থাকে।

এর কারণ জিজ্ঞাসা করা মাত্রই সে লোকজনের উপস্থিতেই প্রধান শিক্ষককে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং জীবন নাশের হুমকি দেয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, শেখ আনিচুর রহমান চার মাস আগে পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখর চন্দ্র মল্লিককে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি করতে বলেন। কিন্তু তিনি সেটি না করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অচিন্ত্য হালদারকে নির্বাচিত করায় তিনি তার ওপর ক্ষিপ্ত ছিলেন। অভিযোগ পত্রে চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বহু সন্ত্রাসী মামলায় আসামী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সমস্ত ঘটনার প্রতক্ষ্যদর্শী ৪ নম্বর খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান বলেন, চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য তার মনোনীত লোককে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বানাতে না পেরে প্রধান শিক্ষক আনিচুর রহমানের ওপর ক্ষুব্ধ ছিলেন। সামনে পেয়ে তার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছিলেন। প্রধান শিক্ষক এর প্রতিবাদ করলে প্রকাশ্যে তাকে মারধর করা হয়। ঘটনাটি অত্যান্ত ন্যাক্কার জনক। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য স্থানীয় সাংবাদিকদের জানিয়েছন প্রতিমন্ত্রী’র সামনে প্রধান শিক্ষক আনিচুর রহমানকে তিনি রাজাকার বলেছিলেন, বৈঠক শেষে রাজাকার বলার অপরাধে প্রধান শিক্ষক তার দিকে তেড়ে আসেন। এ সময় তিনি নিজেকে রক্ষা করতেই শিক্ষক আনিচুর রহমানকে ধাক্কা দেন। স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সাংবাদিকদের বলেন, শোভনা পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা নিয়ে বিদ্যালযের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক অভিভাবক আমার কাছে আসে। আমি তাদের সাথে কথা বলে বাসা থেকে অন্য অনুষ্ঠানে যোগ দেই। পরে শুনেছি সুরঞ্জিত বৈদ্য স্কুল শিক্ষককে মারপিট করেছে। আমি ওই শিক্ষককে মামলা করার কথা বলেছি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, প্রধান শিক্ষক থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন