
মোঃ সোহান পাইকগাছা (খুলনা) ॥ পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেখ ফারুক হোসেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, রবি শংকর মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, গাজী শামছুল হুদা খোকন, গাজী শহিদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, আমিন উদ্দীন সানা, সাজ্জাত আলী সরদার, মাওঃ রইসুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় সরদার, আব্দুর রাজ্জাক সরদার, আলহাজ্ব লেয়াকত আলী, সাবেক কাউন্সিলর রাফেজা খানম, মমতাজ পারভীন, শেখ আব্দুল হাফিজ, স ম আব্দুল জব্বার ও আছাদুল ইসলাম।