News71.com
 Bangladesh
 03 Jun 17, 04:35 PM
 165           
 0
 03 Jun 17, 04:35 PM

খুলনার পাইকগাছায় মিনাজ নদীর অবৈধ নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু...

খুলনার পাইকগাছায় মিনাজ নদীর অবৈধ নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু...

মোঃ সোহান : পাইকগাছায় মিনাজ নদীর ইজারাকে কেন্দ্র করে বিবাদমান পক্ষ গুলোর পরস্পরের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও মামলার প্রেক্ষাপটে অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা হয়। আজ শনিবার উপজেলা চেয়ারম্যান স, ম বাবর আলী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান উপস্থিত থেকে লস্কর, গড়ুইখালী চাঁদখালী ও আমাদী ইউনিয়নের পানি সরবরাহের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ নদীতে অবৈধভাবে স্থাপিত নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান (তুহিন), গড়ুইখালী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য টি,এম হাসানুজ্জামান, জি,এম তাজ উদ্দীন আহম্মেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দ কুমার মন্ড, মোঃ আছাবুর রহমান সরদার সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য জনগুরুত্বপূর্ণ এ নদীতে অবৈধভাবে স্থাপিত নেট পাটা অপসারণ কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন