News71.com
 Bangladesh
 03 Jun 17, 11:36 AM
 180           
 0
 03 Jun 17, 11:36 AM

ভাস্কর্য সরানোয় প্রতিবাদ করায় ড. ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা ছাত্রলীগের।।  

ভাস্কর্য সরানোয় প্রতিবাদ করায় ড. ইমরান এইচ সরকারকে পেটানোর ঘোষণা ছাত্রলীগের।।   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্লোগান দিলে ছাত্রলীগের মধ্যে ড. ইমরান এইচ সরকারকে নিয়ে ক্ষোভ শুরু হয়। এক ছাত্রলীগ নেতা ইমরানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে পেলে পেটানোর ঘোষণা দিয়েছিলেন। এরই জের ধরে ইমরান এইচ সরকারের জন্য ৫০০ পঁচা ডিম অর্ডার দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স তার ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে এই তথ্য দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

মোতাহার হোসেন প্রিন্স লিখেছেন, মারধোর করে হিটখোর ইমরান-সনাতন'রে আর তালগাছের মাথায় চড়াবে না ছাত্রলীগ! ওদের জন্য ৫০০ পঁচা ডিমের অর্ডার দেয়া হয়েছে। ১০০ স্টকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় দেখা মাত্র পঁচা ডিম ছোড়া হবে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন