News71.com
 Bangladesh
 03 Jun 17, 11:29 AM
 261           
 0
 03 Jun 17, 11:29 AM

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক।।  

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৬) সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শনিবার সকালে ঝিনাইদহ র্যা ব ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহম্মেদ এ তথ্য জানান।

আটক চারজন হলেন-ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামে নরেন্দ্রনাথ শিকদারের ছেলে ডা. তিব্বত শিকদার (৪৫) একই গ্রামের ঠাকুর সরকারের ছেলে কুমোদ সরকার (২৬),কালিগঞ্জের নাটোপাড়া গ্রামের মকছেদ খানের ছেলে শুকুনুর রহমান (৩০) ও মাগুরা জেলার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিমল বিশ্বাসসের ছেলে বিকাশ বিশ্বাস (৩৫)। তাদের কাছ থেকে একটি রাইফেল,একটি দোনলা বন্দুক,একটি একনলা বন্দুক,একটি হাসুয়া ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়। মেজর মনির আহম্মেদ জানান,গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন