News71.com
 Bangladesh
 02 Jun 17, 07:14 PM
 193           
 0
 02 Jun 17, 07:14 PM

২০৪১ সালের মধ্যে দেশে কেউ গরিব থাকবে না ।। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি  

২০৪১ সালের মধ্যে দেশে কেউ গরিব থাকবে না ।। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি   

নিউজ ডেস্কঃ ২০৪১ সালের মধ্যে দেশে আর কেউ গরিব থাকবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন,আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের প্রত্যেকটি মানুষ স্বাবলম্বী হবে। কেউ গরিব থাকবে না। ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই গ্রামের প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আজ শুক্রবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নে ৭৫০টি বাড়িতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,সর্বক্ষেত্রে উন্নয়ন যখন আলো ছড়াচ্ছে ঠিক সেই মুহুর্তে ইসলামকে পুজি করে কতিপয় বিএনপি-জামায়াতের দালাল মিথ্যাচার করে উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আওয়ামীলীগের শাসন আমলে কওমি মাদ্রাসা সহ মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগসহ মর্যাদা দিয়েছে। ২০১৯ সালে নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় এলে এ দেশকে সোনার বাংলাদেশে রুপান্তি করা হবে।

শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী,সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন,যুগ্ম সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন