News71.com
 Bangladesh
 02 Jun 17, 06:45 PM
 166           
 0
 02 Jun 17, 06:45 PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ।।  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ।।   

নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গত মঙ্গলবারের ঘূর্ণিঝড় মোরা'য় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সকালে ওই এলাকা পরিদর্শনের সময় এসব ত্রাণ বিতরণ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

প্রতিনিধি দল ঘুমধুম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তারা জানান,সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে জরিপের পর ক্ষতিগ্রস্ত সব লোককেই পুনর্বাসন করা হবে। পরে তারা ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কেও সই লা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন