
নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ (অষ্টম ব্যাচ) ২০১৭- এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ২২৪ জন শিক্ষার্থী।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর কবির,রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম,জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর ড. খালেদ হোসেন প্রমুখ। ভর্তি পরীক্ষার ফল ও যাবতীয় তথ্যাদি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েব সাইট www.hstu.ac.bd ঠিকানায়।