
নিউজ ডেস্কঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,যদি বিশ্বে কখনও মিথ্যাচ্যারের জন্য চাম্পিয়নশিপ দিতে হয় তাহলে খালেদা জিয়াকে তা দিতে হবে। শেখ হাসিনার সরকার লুটপাটের সরকার নয়,উন্নয়নের সরকার। আর দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌ-বন্দর এলাকায় ভৈরব নদীতে ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে বলেছেন, ঘোষিত বাজেট নাকি লুটপাটের বাজেট,চুরির বাজেট। তাহলে বিভিন্ন সময় যে উন্নয়ন হয়েছে তা আপনার সময় হয়নি কেন? এ সরকার দায়িত্ব নিয়ে উন্নয়ন তরান্বিত করেছে। জনগণের জীবনমান উন্নয়ন করেছে। এ সময় মন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি নওয়াপাড়ায় ভৈরব নদে একটি নতুন ফেরি ও বন্দর উন্নয়নে সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।