News71.com
 Bangladesh
 02 Jun 17, 02:32 PM
 172           
 0
 02 Jun 17, 02:32 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৬২টি অত্যাধুনিক এম-১৬ রাইফেল, রকেট লঞ্চার, পিস্তল ও গ্রেনেডসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৬২টি অত্যাধুনিক এম-১৬ রাইফেল, রকেট লঞ্চার, পিস্তল ও গ্রেনেডসহ বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার

নিউজ ডেস্ক : জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আটক জেএমবি সদস্যের দেয়া তথ্য অনুযায়ি গতকাল বৃহস্পতিবার রাত থেকে রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান শুরু করে পুলিশ। একটানা এই অভিযান চলে আজ শুক্রবার সকাল পর্যন্ত । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি সেখান থেকে ৬২টি ( এম-১৬) চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, ছয়টি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।

সেখানকার একটি বাড়ি ও পাশের লেক থেকে এসব উদ্ধার করা হয়। বেলা ১২টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল। মোট আটটি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে লেকটির পানি সেচের জন্য পাম্প বাসনো হয়। এ ঘটনার খবর পেয়ে আইজিপিসহ ঢাকা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আইজিপি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে জেএমবি সন্দেহে শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের ব্লু সিটিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরো দুটি অস্ত্র উদ্ধার করা হয়।’ সকালে ৫ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সেখানেই আটটি ব্যাগে থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান আইজিপি। তিনি আরও জানান, বড় ধরনের নাসকতা করার উদ্দেশ্যে তিন মাস আগে অস্ত্রগুলো এনে সেখানে রাখা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন