
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে র্যাতব শহরের পাগলা কানাই এলকায় অভিযান চালিয়ে নব্য জেএমবি সরোয়ার তামিম গ্রুপের ৫ জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে আব্দুল লতিফ (৩৬),গয়েশপুর গ্রামের মাস্টারপাড়ার আব্দুস সামাদের ছেলে কাওসার জিন্নু রাইন লাল্টু (৩৭),ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহীনুজ্জামান শাহিন (২৫),একই গ্রামের কিনার আলি বিশ্বাসের ছেলে সাহেব আলি (৪৮) ও পোড়াহাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (২০)।
র্যা বের ঝিনাইদহ কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান,১৬ মে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালায় র্যা ব। সেখান থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। র্যা বের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই মামলায় এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,তারা নব্য জেএমবি’র সরোয়ার তামিম গ্রুপের সদস্য।