News71.com
 Bangladesh
 01 Jun 17, 10:44 PM
 164           
 0
 01 Jun 17, 10:44 PM

যানজট নিরসনে ঢাকায় নির্মিত হবে ১২ কিলোমিটার ফ্লাইওভার ।। জাতীয় সংসদে অর্থমন্ত্রী

যানজট নিরসনে ঢাকায় নির্মিত হবে ১২ কিলোমিটার ফ্লাইওভার ।। জাতীয় সংসদে অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,যানজট নিরসনে ঢাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার রয়েছে। এই ফ্লাইওভার হবে শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড পর্যন্ত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা জানান।

তিনি বলেন,যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে গাড়িচালকদের উন্নত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে আমরা প্রতিটি বিভাগীয় শহরে নতুন ড্রাইভার টেস্টিং এবং ট্রনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি। নতুন অর্থবছরের জন্য পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার ৯৯ কোটি টাকা, যা মোট বাজেটের ১২ দশমিক ৫ শতাংশ। বিদায়ী অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ২৮১ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন