
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। আজ বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। বিবরণীতে আরো বলা হয়,সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।