News71.com
 Bangladesh
 01 Jun 17, 09:35 PM
 170           
 0
 01 Jun 17, 09:35 PM

সুন্দরবনে বড়ভাই বাহিনীর প্রধান মোশারফসহ ৫ বনদস্যু আটক,অস্ত্র উদ্ধার।।    

সুন্দরবনে বড়ভাই বাহিনীর প্রধান মোশারফসহ ৫ বনদস্যু আটক,অস্ত্র উদ্ধার।।      

নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল হতে সুন্দরবনের বড়ভাই বাহিনীর প্রধান মোশারফসহ পাঁচ বনদস্যুকে আটক করেছে র্যাহব। র্যা ব-৮ এর অধিনায়ক মেজর আদনান কবির জানান,সুন্দরবনে মাছধরা জেলেদের মাধ্যমে বনদস্যুদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পায় র্যাজব। সেই সংবাদের সূত্রধরে গতকাল বুধবার রাতে সুন্দরবনে অভিযানে নামে র্যাবব ৮ এর একটি বিশেষ দল।

আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের জোংড়ার খাল এলাকায় পৌঁছালে র্যা বের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যেতে চাইলে র্যাাবের টিম তাদেরকে ধাওয়া করে বাহিনী প্রধান মোশারেফসহ পাঁচ দস্যুকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের স্বীকারোক্তি মতে বনের ভিতর থেকে তিনটি এক নালা বন্দুক একটি দো'নালা বন্দুক একটি বাইশ বোরের রাইফেল একটি কাটা রাইফেল একটি ওয়ান শুটারগানসহ মোট সাতটি আগ্নেয়াস্ত্র ও একশ' ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন