
নিউজ ডেস্কঃ ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ২৫ হাজার ৭৪০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট প্রস্তাব করা হয়েছিল ২২ হাজার ১১৫ কোটি টাকা,যা সংশোধন করে ২৩ হাজার ১৯৬ কোটি টাকা পাস হয়। সে হিসাবে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৩ হাজার ৬২৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রতিরক্ষা খাতে ২০১৫-১৬ অর্থবছরে ১৮ হাজার ৩৮৩ এবং ২০১৪-১৫ অর্থবছরে ১৬ হাজার ৪৬২ কোটি টাকা বরাদ্দ ছিল। ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা।