News71.com
 Bangladesh
 01 Jun 17, 08:23 PM
 181           
 0
 01 Jun 17, 08:23 PM

প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে ভারত ।। হর্ষবর্ধন শ্রিংলা

প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে ভারত ।। হর্ষবর্ধন শ্রিংলা

 

নিউজ ডেস্কঃ প্রতিবেশী ও অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত থেকে আনা ত্রাণ হস্তান্তরকালে তিনি এ কথা জানান।হাই কমিশনার জানান,মোরা’ আক্রান্তদের জন্য ভারত থেকে ত্রাণসামগ্রী নিয়ে একটি জাহাজ এসেছে। এ জাহাজে প্যাকেটজাত খাবার,তাঁবু,কম্বল ও ওষুধ রয়েছে। আরও জাহাজ প্রস্তুত রয়েছে। যাতে প্রয়োজনে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। ত্রাণ সামগ্রী বুঝে নিয়ে সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ নেভি,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাকে ধন্যবাদ জানান।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে ত্রাণ নিয়ে আসা ইন্ডিয়ান নেভি শিপ (আইএনএস) সুমিত্রা জাহাজটি। এরপরে বাংলাদেশের পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভারতীয় ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন