News71.com
 Bangladesh
 01 Jun 17, 05:17 PM
 224           
 0
 01 Jun 17, 05:17 PM

খালেদা জিয়ার দুর্নীতির মামলায় আত্মপক্ষ শুনানি ৮ জুন।।

খালেদা জিয়ার দুর্নীতির মামলায় আত্মপক্ষ শুনানি ৮ জুন।।

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ জুন ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন।

আজ মামলা দুটির মধ্যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়া ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৮ জুন ধার্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন