
নিউজ ডেস্কঃ রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে কাউন্টার টেররিজম বিভাগ থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়েছে,রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে আজ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে নয়টি পিস্তল,ম্যাগজিনসহ একটি শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় জানায়নি কাউন্টার টেররিজম বিভাগ।