News71.com
 Bangladesh
 01 Jun 17, 05:02 PM
 200           
 0
 01 Jun 17, 05:02 PM

এতিম শিশুদের সাথে ইফতার করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।।

এতিম শিশুদের সাথে ইফতার করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।।

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের আন্তরিকতার কথা প্রায়ই আসে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবেও তিনি পরিচিতি পেয়েছেন। এদেশের ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীও বটে। এবার এতিম শিশুদের সাথে ইফতার করলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূত। গত মঙ্গলবার ৩ রমজান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকার ইমদাদুল উলূম মাদরাসা ও এতিমখানার ছোট্ট শিশুদের সাথে ইফতার ও নৈশভোজ করেন। তিনি তাদের সাথে আন্তরিক সময় কাটান। এসময় শিশুরা বার্নিকাটকে প্রশ্ন করলে তিনি সানন্দে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন