News71.com
 Bangladesh
 01 Jun 17, 04:54 PM
 172           
 0
 01 Jun 17, 04:54 PM

নতুন বাজেট ।। বিমান ভ্রমণে ভ্যাট বাড়ছে  

নতুন বাজেট ।। বিমান ভ্রমণে ভ্যাট বাড়ছে   

নিউজ ডেস্কঃ এবারের বাজেটে বিমান ভ্রমণে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অভ্যন্তরীণ ফ্লাইট ও সার্কভুক্ত দেশে ভ্রমণের ক্ষেত্রে এয়ারলাইন্স টিকিটের ওপর আবগারি শুল্কের বিদ্যমান পরিমাণ অপরিবর্তিত রেখে অন্যান্য ক্ষেত্রে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

সার্কভুক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান দেড় হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকার প্রস্তাব করা হয়। বিমানযাত্রীদের যাতে অসুবিধা না হয় সে জন্য এই শুল্ক এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের সঙ্গে যুক্ত করে আদায় করবে বলে জানান অর্থমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন