News71.com
 Bangladesh
 01 Jun 17, 11:57 AM
 226           
 0
 01 Jun 17, 11:57 AM

ঢাকা থেকে অপহৃত ডা. ইকবাল সাড়ে ৭ মাস পর লক্ষিপুর থেকে উদ্ধার।।  

ঢাকা থেকে অপহৃত ডা. ইকবাল সাড়ে ৭ মাস পর লক্ষিপুর থেকে উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে অপহৃত লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে সাড়ে সাত মাস পর চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বুধবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে উদ্ধার হওয়া ডা. ইকবালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাকে ফিরে পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা আনন্দিত। তবে তারাও কথা বলতে রাজি হননি।

গত বছরের ১৪ অক্টোবর ভোররাতে ঢাকার সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে ডা. ইকবাল মাহমুদকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে। ওই ঘটনায় ১৫ তারিখ রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম। ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলমের ছেলে। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়,গত বছরের ১৪ অক্টোবর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচ পরিবহনের একটি বাসে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য ঢাকায় যান ডা. ইকবাল। ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায় তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন