News71.com
 Bangladesh
 01 Jun 17, 10:48 AM
 218           
 0
 01 Jun 17, 10:48 AM

সাতক্ষীরা সীমান্তে ১ নারী পাচারকারী গ্রেপ্তার।।

সাতক্ষীরা সীমান্তে ১ নারী পাচারকারী গ্রেপ্তার।।

 

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার সাতক্ষীরা সীমান্তের রেউই বাজার থেকে চাকরির দেওয়ার নামে ভারতে পাচারের জন্য নিয়ে আসা এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারী লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লাল মিয়া বাগেরহাটের শরণখোলার বানিয়াখালি গ্রামের মৃত হোসেন হাওয়ালাদারে ছেলে। এবং উদ্ধার হওয়া গৃহবধূর বাড়ি শরণখোলার পশ্চিম খুন্তাকাটি গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ হোসেন জানান,চাকরির লোভ দেখিয়ে জনৈক গৃহবধুকে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে লাল মিয়া। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় গৃহবধুকে উদ্ধার করা হয় ও পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী বাদি হয়ে দুজনকে আসামি করে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন