
নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন,বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশে উৎপাদিত পাটপণ্য রপ্তানি করা হয়ে হচ্ছে। এসব পাটপণ্যের মধ্যে রয়েছে হেসিয়ান কাপড়,স্যাকিং কাপড়,ব্যাগ,জিও জুট,পাট সূতা ইত্যাদি। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বৈঠকে মহিলা এমপি বেগম হোসেন আরা লুৎফা ডালিয়ার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদে মন্ত্রী উপস্থিত না থাকায় তার পক্ষে জবাব দেন মির্জা আজম।
তিনি জানান, রপ্তানী করা পাটপণ্যের মধ্যে রয়েছে,হোল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ওয়েল ট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ,হল-মিনারেল ওয়েল ট্রিটেড ও ভেজিটেবল অয়েলট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ,সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সূতা,সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।
সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,চলতি অর্থবছরে বিজেএমসি’র পাটকলগুলোতে পাটপন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট ২,৫৬,৪৬২ মেঃ টন। এই লক্ষ্যমাত্রা গিত অর্থ বছরের তুলনায় ৭৭১৮ মেঃ টন কম।