News71.com
 Bangladesh
 31 May 17, 09:18 PM
 195           
 0
 31 May 17, 09:18 PM

জাতীয় সংসদে চালু হলো ‘ডিজিটাল হাজিরা’ পদ্ধতি।।  

জাতীয় সংসদে চালু হলো ‘ডিজিটাল হাজিরা’ পদ্ধতি।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার হাজিরা দেওয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। আজ (বুধবার) সকালে একজন সংসদ সদস্য হিসেবে ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে হাজিরা দেন প্রধানমন্ত্রী। সংসদ সচিবালয় জানায়,সংসদ সদস্য শেখ হাসিনা সংসদ সচিবালয় থেকে ডিজিটাল পরিচয়পত্র গ্রহণ করেন। নীল ফিতায় সবুজ রঙের নতুন ওই পরিচয়পত্র গলায় ঝুলিয়ে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তাকে অংশ নিতে দেখা গেছে।


হাজিরা গণনা ব্যবস্থা ডিজিটাল করার অংশ হিসেবে নতুন এই পরিচয়পত্র আইনপ্রণেতাদের দিচ্ছে সংসদ সচিবালয়। এখন থেকে সংসদ কক্ষের প্রবেশপথগুলোয় বসানো ডিজিটাল মেশিনে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। এর আগে এমপিরা খাতায় সই করে হাজিরা দিতেন। তবে এমপিদের জিডিটাল পদ্ধতিতে হাজিরা শুরু হলেও এখনও সব এমপি এই ডিজিটাল কার্ড পাননি বলে জানা গেছে। পর্যায়ক্রমে ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হচ্ছে। সব সদস্যদের হাতে এই পরিচয়পত্র পৌঁছে গেলেই পূর্ণাঙ্গভাবে ডিজিটাল হাজিরা চালু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন