News71.com
 Bangladesh
 31 May 17, 06:14 PM
 3282           
 0
 31 May 17, 06:14 PM

নির্মিয়মান স্বপ্নের পদ্মাসেতুর দূর্নীতি ও প্রাসঙ্গিক কাহন........    

নির্মিয়মান স্বপ্নের পদ্মাসেতুর দূর্নীতি ও প্রাসঙ্গিক কাহন........      

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নির্মাণাধীন পদ্মাসেতু ও ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভূপেন হাজারিকা সেতু নির্মাণ ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালেচনার ঝড় বইছে। একটি মহল বাংলাদেশের নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণে অধিক, অযৌক্তিক অর্থ ব্যয়ের ধুয়োতুলে শোরগোল শুরু করেছে নিউজ ৭১ এর সম্পাদক অজয় সরকার তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদের সকল পাঠকদের উদ্দেশে তার তথ্য বহুল যুক্তিপূর্ণ স্ট্যাটাসটি হুবুহু প্রকাশ করা হলোঃ

বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের সাফল্যের আরেক নাম পদ্মাসেতু । সরকার তার প্রতিশ্রুতি মোতাবেক নিদৃষ্ট সময়ের মধ্যে তার নির্মান কাজ শেষ করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজের তদারকি করছে । কিন্ত গত ২০০৯ সালের জানুয়ারিতে জাতীর জনকের সুযোগ্য উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মত বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই স্বাধীনতা বিরোধী ও সকল আওয়ামী বিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয় । নতুন সরকার ক্ষমতা গ্রহনের ২ মাসের মধ্যেই তারা তাদের দেশী-বিদেশী প্রভুদের সহায়তায় পিলখানা ট্রাজেডি ( বিডিআর বিদ্রোহ ) ঘটায় । আর এখান থেকেই শুরু । সরকারকে হেয় প্রতিপন্ন করতে কোন সুযোগই হাতছাডা করেনি এই চক্রটি । প্রতিটি মুহুর্ত সরকারকে বিব্রত করতে আদাজল খেয়ে মাঠে আছেন তারা । কিন্তএই সকল বাঁধা বিপত্তিকে পাশ কাটিয়েই এগিয়ে চলে শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের অগ্রযাত্রা । মাথা উঁচু করে দাঁড়ায় অংসংখ্য ফ্লাইওভার, ব্রীজ কালভার্ট , ইমারতসহ নানান অবকাঠামো । আর ২০১৪ সালের জাতীয় নির্বাচনের ঠিক আগের মূহুর্তে তারা চেষ্টা করে বর্তমান সরকারকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দূর্নীতিবাজ প্রমান করে জনবিচ্ছিন্ন করে ক্ষমতা দখল করতে ।

বিশ্বব্যাংকের কতিপয় অসাধু কর্মকর্তাসহ বেশ কয়েকটি বিদেশী দাতাগোষ্ঠী পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের দরপত্র আহ্বানের আগেই ভিত্তিহীন দূর্নীতির অভিযোগে বাংলাদেসহ গোটা বিশ্বে তোলপাড় শুরু করে। বিব্রত সরকার অনেকটা বাধ্য হয়েই তৎকালিন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতিও দেয় । কিন্ত অসীম সাহসী অদম্য শেখ হাসিনা তো অন্যায়ের কাছে মাথানত করার পাত্র নয় । তিনি ঘোষনা করেন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান করার । বিএনপিসহ তথাকথিত জাতীয়তাবাদী শক্তির দাবীদাররা বলতে থাকেন নিজস্ব অর্থে কখনই পদ্মাসেতু নির্মান করতে পারবে না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার । তাদের দোসররা এই ইস্যুকে নিয়ে দেশময় নানান ব্যঙ্গ ,হাস্যরস , কার্টুন ও কৌতুক সৃষ্টি করলেন । কিন্তু সকল সমালোচনার মুখে ঝামা ঘষে নিয়ে বিশ্বনেতা শেখ হাসিনা প্রমান করলেন তার অভিধানে অসম্ভব বলে কোন শব্দ নেই । তার অসীম সাহস আর সততার কারনে আজকের পদ্মাসেতু বাস্তবতায় রূপ পেয়েছে । পাশাপাশি আন্তর্জাতিক তদন্ত ও বিচার শেষে বিশ্বব্যাংকও তাদের সহযোগীদের আনিত দূর্নীতির অভিযোগ থেকেও ক্লিনচিট পেয়েছে শেখ হাসিনার সরকার ।

এত কিছুর পরও সমালোচক ও ষড়যন্ত্রকারীরাও থামবার পাত্র নয় । সুযোগ পেলেই তারা আবার নতুন উদ্দ্যোমে সমালোচনায় ঝাপিয়ে পড়ছেন । সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আসাম প্রদেশের চীন সীমান্ত ব্রহ্মপুত্র নদের উপর ভুপেন হাজারিকা সেতু নামের একটি বৃহদসেতু উদ্বোধন করেছেন যেটির মুল অবকাঠামো আমাদের পদ্মাসেতুর চেয়ে বেশ খানিকটা বড়। যদিও সেতুটিতে রেল লাইন নাই এবং যেটির বহন ক্ষমতা পদ্মাসেতুর থেকে অনেক কম । কিন্ত কে শোনে কার কথা , কে মানে কার যুক্তি । ব্যাস শুরু হয়ে গেল আবার সমালোচনা । আবারও নির্মিয়মান পদ্মাসেতু নিয়ে অতিরিক্ত ব্যায় ও দূর্নীতির ধোয়া তুলে শেখ হাসিনা তথা আওয়ামিলীগ সরকারের চরিত্র হননের অপচেষ্টা । এই সমালোচকদের অবস্থা দেখে আবার ছোট বেলায় বাবার কাছে শোনা একটা গল্পের কথা মনে পড়ে গেল ।

গল্পটা ছিল এমন, যাত-পাত আর বর্ন বৈষম্যের সেই প্রাচীন যুগে এক নিচু জাতের ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর এলাকার জমিদারকে জানানো হল খবরটি । খবরটা শুনে তো জমিদারবাবুর ভীষন মন খারাপ হল, তার ধারনা অস্পৃষ্যরা এবার সমাজে উঠল । তখন জমিদারবাবুর এক চাটুকার এসে তাকে খুশী করার জন্য বললেন ওই নিচু জাতের ছেলে স্কুলে গেলেও সে পরীক্ষায় বসতে পারবে না , পরে বছর শেষে পরীক্ষা দিলে চাটুকার বলল পরীক্ষা দিলেও পাস করে সার্টিফিকেট আনতে পারবে না, পরে সার্টিফিকেটও পেল তখন বলল সার্টিফিকেট পেলেও চাকুরী পাবে না আর চাকুরী পাওয়ার পর চাটুকার বলল চাকুরী করলেও বেতন পাবে না । আর বেতন পাবার পর ঐ চাটুকার জমিদার বাবুকে খুশী করতে বলল ঐ বেতনের টাকায় দোকানি মাল দিবে না । পদ্মাসেতু নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের আলোচনা সমালোচনা শুনে এই গল্পের চাটুকারের কথাই বার বার মনে পড়ছে । সমালোচনা বা নিন্দা করাই তাদের প্রধান কাজ। কোন যুক্তি তর্কের ধার তারা কখনই ধারদেন না। সত্যকে আর বাস্তবতাকে তারা স্বীকারই করেননা । এবার দেখা যাক বাংলাদেশের পদ্মা বহুমুখি সেতু ও ভারতের ভূপেন হাজারিকা সেতুর মধ্যকার গঠনগত ও বহন ক্ষমতার তুলনামূলক আলোচনা.............

নিচের তুলনামুলক তথ্য গুলো আশরাফুল আলম খোকন ভাইয়ের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

=========================================

 সম্প্রতি ভারতে চালু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ ভূপেন হাজারিকা সেতু ৯.১৫ কিলোমিটার আর আমাদের পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার। দৈর্ঘ্যে ছোট হলেও পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেশি। কেন বেশি এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই দুর্নীতির গন্ধ বের করার চেষ্টা করছেন, যেখানে খোদ বিশ্বব্যাংক দুর্নীতির প্রমাণ দিতে না পেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে নাকে খত দিয়ে গেছে। আসুন দুই সেতু'র মধ্যে পার্থক্যটুকু দেখা যাক ...

# ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড মাত্র ৬০ টন। সেখানে পদ্মা সেতুর পাইল লোড ৮ হাজার ২০০ টন। ভারতের ওই সেতুর একেকটি পিলার ১২০ টনের। আর পদ্মা সেতুর একটি পিলার ৫০ হাজার টনের। সে হিসেবে ভারতের সেতুটির চেয়ে পদ্মাসেতু হতে চলেছে ১৩৩ গুণ বেশি শক্তিশালী।

# বিশ্বের আর কোনও সেতু তৈরিতে পদ্মার মতো নদীর এতো তলদেশে গিয়ে পাইল গাঁথতে হয়নি, বসাতে হয়নি এত বড় পিলার। আর পদ্মার মতো স্রোতস্বিনী এমন নদীর ওপর বিশ্বে সেতু হয়েছে মাত্র একটি। পদ্মাসেতু তার অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বের সব চেয়ে ব্যতিক্রমী সেতু হবে। কারণ খরস্রোতার দিক দিয়ে আমাজান নদীর পরই বিশ্বে বাংলাদেশের পদ্মানদীর অবস্থান, যার ওপর দিয়ে সেতু করা হচ্ছে।

# পদ্মা সেতুর মতো দ্বিতল (গাড়ি ও ট্রেন) সেতু পৃথিবীতে হাতেগোনা কয়েকটি আছে। আর দুই লেনের ভূপেন হাজারিকা সেতুর উদাহরণ পৃথিবীতে কয়েকশ' পাওয়া যাবে। যেখানে পদ্মানদীর শুধু মাওয়া পয়েন্টে মাত্র ২০ সেকেন্ডে যে পানি প্রবাহিত হয় তা রাজধানী ঢাকার সারাদিনের যত পানি লাগে তার সমান। হিসাব মতে, পদ্মা নদীতে প্রতি সেকেন্ডে ১ লাখ ৪০ হাজার ঘন মিটার পানি প্রবাহ রয়েছে। পানি প্রবাহের দিক বিবেচনায় বিশ্বে আমাজান নদীর পরেই এই প্রমত্তা পদ্মা।

# পদ্মানদীতে পাথরের স্তর মিলেছে ১০ কিলোমিটার গভীরে। বিশ্বের অন্যান্য নদী ও নদীর ওপর সেসব সেতু আছে সেগুলোর কোনোটিরই পাথরের স্তর এতো নিচে নয়। এ কারণে ৪০০ মিটার গভীরে পাইল নিয়ে যেতে হয়েছে। যা পৃথিবীর সেতু নির্মাণে বিরল ঘটনা। একেকটি পাইলের ওজন ৮ হাজার ২০০ টন। আর পাইল এতো গভীরে যাচ্ছে যে- ভেতরে এটি ৪০তলা ভবনের সমান হবে।

# পদ্মাসেতুর পাইল নদীর তলদেশে নিতে যে হ্যামার লাগবে, সেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোলিক হ্যামার। পৃথিবীর কোথাও আর কোনো সেতুতে এমন শক্তিশালী হ্যামার ব্যবহৃত হয়নি। এই হ্যামারটি জার্মানি থেকে বিশেষ অর্ডারে তৈরি করে আনা।

# পদ্মাসেতুতে যে পাথর ব্যবহৃত হচ্ছে তার একটির ওজন এক টন। এ পাথর ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে (পাকুর পাথর) আমদানি করা হয়েছে। মাত্র ১৫ টুকরো পাথরে ভরে যায় একটি বড় ট্রাক।

# আর বিশ্বের সবচেয়ে বড় কারখানা বলা যায় পদ্মাসেতুর পাইল ও স্প্যান ফেব্রিকেশন ইয়ার্ড। যেখানে প্রস্তুত হচ্ছে সেতুর পাইল আর স্প্যান। এই ইয়ার্ডের আয়তন ৩০০ একর। এর একদিকে প্লেট ঢুকছে অন্যদিকে পাইল বের হচ্ছে।

এই রকম আরও ভুরি ভুরি তুলনামূলক উদাহরণ দেওয়া যাবে। শেখ হাসিনা'র চ্যালেঞ্জ এই পদ্মা সেতু বিশ্বের বুকে ইতিহাস। সুতরাং আঙ্গুল তুলে যখন কথা বলবেন, তখন একটু জেনে শুনেই বলা ভালো। নয়তো মূর্খদের কাতারেই রয়ে যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন