News71.com
 Bangladesh
 31 May 17, 03:12 PM
 195           
 0
 31 May 17, 03:12 PM

রাজবাড়ীতে বাসে ডাকাতির ঘটনায় ৩ সন্দেহভাজন ডাকাত আটক।।  

রাজবাড়ীতে বাসে ডাকাতির ঘটনায় ৩ সন্দেহভাজন ডাকাত আটক।।   

নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর খানখানাপুর ছোটব্রিজ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গতরাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার দশমিনা থানার আলীপারা গ্রামের আব্দুল আলী মৃধার ছেলে আল-আমিন ও সুমন। অপর ব্যক্তির কোনো নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়,গতরাতে খানখানাপুর ছোটব্রিজ এলাকায় একদল ডাকাত মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে। ঘটনার পর স্থানীয়দের চিৎকার শুনে আশপাশের লোকজন ও পুলিশের ধাওয়া খেয়ে পাশের একটি পাটক্ষেতে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এ সময় বাসের যাত্রীদের সন্দেহ অনুযায়ী এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। খানখানাপুর হাইওয়ে পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মিজানুর রহমান জানান,আজ বুধবার সকালে খানখানাপুর ছোটব্রিজ এলাকায় দুইজনকে সন্দেহজনকভাবে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন