News71.com
 Bangladesh
 31 May 17, 03:03 PM
 182           
 0
 31 May 17, 03:03 PM

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে ১৩ জনের অভিযোগ আমলে নিল ট্র্যাইব্যুনাল।।  

মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটে ১৩ জনের অভিযোগ আমলে নিল ট্র্যাইব্যুনাল।।   

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের খাঁন আশরাফসহ ১৩ আসামির অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। এদিন,শুনানি রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

খাঁন আশরাফ আলী ছাড়া বাকি আসামিরা হলেন খাঁন আকরাম হোসেন (৬০), সূলতান আলী খাঁন (৬৮),ইদ্রিস আলী মোল্লা (৬৪),রুস্তম আলী মোল্লা (৭০), মকছেদ আলী দিদার (৮৩),শেখ উকিল উদ্দিন (৬২),শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৬৪),মনিরুজ্জামান হাওলাদার (৬৯),হাশেম আলী শেখ (৭৯),শেখ ইদ্রিস আলী (৬১),আজাহার আলী শিকদার (৬৪),আব্দুল আলী মোল্লা (৬৫) মকবুল মোল্লা (৭৯)।

আসামিদের খাঁন আকরাম হোসেন,ইদ্রিস আলী মোল্লা,শেখ মো. উকিল উদ্দিন এবং মকবুল মোল্লা ছাড়া বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট জেলার কচুয়া ও মোড়লগঞ্জ থানার বিভিন্ন এলাকায় নির্যাতন, অপহরণ, লুন্ঠন,অগ্নিসংযোগে ধ্বংস করা,ধর্ষণ ও হত্যার মতো ৭টি অভিযোগ আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন