
নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা এলাকা থেকে পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ ৯ অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ডিএমপি’র মিডিয়া উপ-কমশিনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান,গতকাল মঙ্গলবার রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ৯ অপহরণকারীকে আটক ও অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জনানো হবে বলেও জানান তিনি।