News71.com
 Bangladesh
 31 May 17, 11:11 AM
 182           
 0
 31 May 17, 11:11 AM

ঝিনাইদহে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সন্ত্রাসী নিহত।।

ঝিনাইদহে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুই সন্ত্রাসী নিহত।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যানবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার বখশীপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে মাইদুল ইসলাম রানা (৪৫) ও একই উপজেলার বলরামপুর গ্রামের সলেমান মণ্ডলের ছেলে আলিম উদ্দিন (৫৭)। রানা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও আলিমুদ্দিন তার সহযোগী ছিলেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি বন্দুক,একটি নাইন এমএম পিস্তল,১৫ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে র্যালবের পক্ষ থেকে।

র্যা ব ৬ এর ঝিনাইদহ কম্পানি কমান্ডার মনির আহমেদ জানান,উপজেলার কুশনা গ্রামের একটি মাঠে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০-১২ জন বসে নাশকতার পরিকল্পনা করছেন- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যা বের একটি টহল দল রাত ১২টার দিকে সেখানে গেলে র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র্যাাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে রানা ও আলিমুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র্যা বের তিন সদস্য আহত হয়েছেন এবং তাদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে র্যা বের এই কর্মকর্তা জানান। তিনি জানান,নিহতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা,অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। আজ বুধবার ভোর ৫টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত লাশ কোটচাঁদপুর থানায় ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন