
নিউজ ডেস্ক : পাইকগাছায় যোগদানের পরেই ওসি আমিনুল ইসলাম বিপ্লব থানা হাজত খানায় আটকৃতদের জন্য ফ্যানের ব্যাবস্থা করেছেন । প্রচন্ড তাপদহে বিভিন্ন অপরাধে আটক ও মামলার আসামীদের থাকার সুব্যাবস্থার জন্য ওসির এ উ্দ্দোগেকে উপজেলার বিভিন্ন শ্রেনি পেষার মানুষ স্বাগত জানিয়েছে ।রবিবার সকাল ১০টার দিকে এ বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে হাজত খানায় আটক ব্যাক্তিরা নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন , গরমে ফ্যানের ব্যাবস্থা করায় গত রাতে তাদের ভাল ঘুম হয়েছে এবং ঐ সময় অনেককেই ঘুমিয়ে থাকতে দেখা যায় । ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, প্রচন্ড তাপদহের কারনে আটক ব্যাক্তিদের জন্য এ ব্যাবস্থা নেওয়া হয়েছে ।