News71.com
 Bangladesh
 30 May 17, 11:17 PM
 178           
 0
 30 May 17, 11:17 PM

বাংলাদেশে কোন গণতন্ত্র নেই ।। আমান উল্লাহ আমান  

বাংলাদেশে কোন গণতন্ত্র নেই ।। আমান উল্লাহ আমান   

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন,দেশে গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। জনগন আজ নিষ্পেষিত। অবৈধ সরকারের অধীনে দেশ চলছে। আর এজন্যই এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের শিকারীটোলা দলীয় কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরো বলেন,সামনে জাতীয় নির্বাচন। সেই নির্বাচন দিতে হবে সহায়ক অথবা নিরপেক্ষ সরকারের অধীনে। সরকার সেটা করবে না। আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকার ব্যবস্থা প্রণয়নে বাধ্য করা হবে। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ মো. মহিউদ্দিন,সহ-সভাপতি মনির হোসেন মিনু,শাক্তা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামীম আহমেদ,সাধারণ সম্পাদক মহসিন মন্টু,যুবদল নেতা আসাদুজ্জামান রিপন,মাসুদ রানা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন