News71.com
 Bangladesh
 30 May 17, 11:14 PM
 177           
 0
 30 May 17, 11:14 PM

দেশে অবাধ লুটপাট চলছে, টাকা পাচার হচ্ছে ।। কাজী ফিরোজ রশিদ  

দেশে অবাধ লুটপাট চলছে, টাকা পাচার হচ্ছে ।। কাজী ফিরোজ রশিদ   

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, করের টাকা কোথায় যাচ্ছে? দেশে অবাধ লুটপাট চলছে। বিদেশে অর্থ পাচার হচ্ছে। সুশাসন নেই বলেই এই অবস্থা চলছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কাজী ফিরোজ রশিদ বলেন,একটি পত্রিকায় খবর এসেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী,রাষ্ট্রয়াত্ব ছয়টি ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল। কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক,সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী এবং অগ্রণী ব্যাংক ছাড়াও মূলধন ঘাটতির তালিকায় বেসরকারি ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংকের তালিকা রয়েছে। ব্যাংকগুলোতে সংকট এতোই প্রকট হয়েছে যে, মূলধন তো হারিয়েছেই, এখন ১৬ হাজার টাকা ঘাটতিতে পড়েছে। অর্থাৎ এই ব্যাংকগুলো দিনের পর দিন দেউলিয়া হয়ে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ৮’শ কোটি টাকা বিদেশ পাচারের ঘটনা তুলে ধরে তিনি বলেন, টাকা পাচার হলেই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন আসে। এর ফলাফল আমরা কখনও দেখতে পাই না। এর মধ্যে আরো দুটি ঘটনা ঘটে, ওটা ধামাচাপা পড়ে যায়। এই ধামাচাপা পড়তে পড়তে ব্যাংকগুলোই একদম ধামাচাপা পড়ে গেছে। ব্যাংকের উপর জনগনের কোনো বিশ্বাস নেই।

কাজী ফিরোজ রশিদ বলেন,একদিন পরই বাজেট পেশ করা হবে। সেখানেও ঘাটতি বাজেট দেওয়া হবে। এই ঘাটতি জনগণ কেন মেটাবে? এটা তো জনগনের টাকা। কারা লুটপাট করছে? এর জন্য কারা দায়ী? সংসদে উত্থাপন করা হলেও কোনো জবাব পাইনি। আমরা কথা বলি, কিন্তু অর্থমন্ত্রী থাকেন না। অর্থ প্রতিমন্ত্রী থাকেন না। আমরা হাওয়ার সঙ্গে কথা বলি। ঢাকাতেই ১০০ আসন নির্বাচন কমিশন ভোটার সংখ্যার ভিত্তিতে যে আসন নির্ধারণ করার কথা বলেছে। এমনটি হলে শুধুমাত্র ঢাকা শহরেই ১০০টি আসন লাগবে। যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুস্তম আলী ফরাজী বলেন,আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী সীমানা করা হবে ভোটার সংখ্যার ভিত্তিতে। কিন্তু ঢাকা শহরের জনসংখ্যা সবারই জানা আছে। শুধুমাত্র লালবাগে এক কিলোমিটারে ২০ লক্ষ জনতা থাকে। ওই হিসেবে যদি সিট ঠিক করা হয় তাহলে ১০০ সিট লাগবে শুধু ঢাকা সিটিতেই। এবং আশেপাশে নারায়ণগঞ্জ,গাজীপুর,ধামরাই এসব অঞ্চলে দুইশ থেকে আড়াইশ সিট লাগবে জনসংখ্যার ভিত্তিতে। সারা বাংলাদেশ তখন খাঁ-খাঁ করবে। দেখা যাবে বরগুনা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত হবে একটি সিট আছে।

তিনি বলেন,আমার নিজস্ব এলাকার দুই থেকে ৩ লক্ষ লোক গাজীপুরে গার্মেন্টসে কাজ করে। এখানে তারা ভোটার হয়েছে। কিন্তু তাদের পরিবার সব এলাকায়। তিনি বলেন,এর আগে পিরোজপুর চার আসন থেকে একটা আসন এবং বরগুনার তিনটি আসন থেকে একটা আসন কাটা হয়েছে। উপকূলীয় এলাকা এমনিতেই বঞ্চিত। এরপর এই সিদ্ধান্ত কার্যকর হলে কোন আসন থাকবে না। তিনি এবিষয়ে বাস্তবভিত্তিক চিন্তা করার দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন