News71.com
 Bangladesh
 30 May 17, 09:38 PM
 181           
 0
 30 May 17, 09:38 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেএমবির ব্যবহৃত এলএমজি অস্ত্র উদ্ধার।।  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেএমবির ব্যবহৃত এলএমজি অস্ত্র উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উলফা ও জেএমবির ব্যবহৃত এলএমজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের সময় অস্ত্রবহনকারী শরীফ মিয়া নামে এক যুবক পালিয়ে যায়। শরীফ মিয়া ওই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়,বাগলা এলাকার শরীফ মিয়ার বাড়িতে ভাড়ি ধরনের অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। গোপন সংবাদের ভিত্তিত্বে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন,উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম-২ সহ একদল পুলিশ সদস্য বাগলা এলাকার শরীফ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আসার টের পেয়ে কৌশলে শরীফ মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি থেকে এলএমজি নামে ভারি অস্ত্রটি উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফা ও জেএমবি সদস্যরা এ ধরনের ভারি অস্ত্র ব্যবহার করে থাকে। হয়তো শরীফ মিয়াকে আটক করলে এ ধরনের কোন তথ্য বেরিয়ে আসতে পারে। আমরা শরীফকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন